ইসরায়েলি ট্যাংক-হেলিকপ্টারে হামাসের হামলা

অনলাইন ডেস্ক

এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের মিলিটারি উইং কাসেম ব্রিগেডস দাবি করেছে, গাজায় তারা চারটি ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। এ ছাড়া জাবালিয়া অঞ্চলে আরেকটি ট্যাংককে হামলা চালিয়েছে।

হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে যে তারা ইসরায়লের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলছে, ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights