ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, তারা একটি অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটিকে ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর দাবি, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় হেরমেস ৪৫০ মডেলের ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই ড্রোনটিকে একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।

হেরমেস ৪৫০ ড্রোনটি ইসরায়েলি কোম্পানি এলবিতের তৈরি করা। এটি টানা ২০ ঘণ্টা উড়ে গোয়েন্দাগিরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights