ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় থাকা জিম্মি নিহত

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় তাদেরই এক নাগরিক নিহত হয়েছে। হামাস এই তথ্য জানিয়েছে।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, গাজায় আটক এক জিম্মিকে মুক্ত করতে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।

হামাসের তথ্য অনুসারে, সংঘর্ষে ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে।
তারা বলছে, গাজায় হামলার অংশ হিসেবে ইসরায়েলি বিমানগুলো বোমা হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights