ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের

অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

ইসরায়েলি সামরিক বাহিনী বা ইসরায়েলি গণমাধ্যমে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে একটি অজানা উৎস থেকে সন্দেহজনক আকাশযানের খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রমজান মাসে তারা ‘শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে’ এ ধরনের হামলা দ্বিগুণ করবে বলেও উল্লেখ করেছে।
গত ১১ মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর দাবি করে ইসলামিক রেজিস্ট্যান্স। গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights