ইসরায়েলি হামলায় মোট ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ৫৯ হাজার ৪১০ জন আহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

হামাস পরিচালিত মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ ফিলিস্তিনি নিহত ও ২৪৩ জন আহত হয়েছে।

প্রায় ২০ লাখ মানুষ যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অনেকেই এই অঞ্চলের দক্ষিণে জাতিসংঘের জনবহুল স্থাপনায় আশ্রয় নিয়েছে। ১১ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৫টি আংশিকভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights