ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরে রকেট হামলা

অনলাইন ডেস্ক
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত শহরে একটি রকেট অবতরণ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি এবং রকেটের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বর্তমানে পরিস্থিতি তদন্ত করছে। শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইলিয়াতে হামলার দায় স্বীকার করে। ইরান সমর্থিত বিদ্রোহীরা সতর্ক করে বলে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা ‘বিজয়ী’ না হওয়া পর্যন্ত আরও হামলা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights