ইসরায়েলের বিপক্ষে ৫৩ শতাংশ মার্কিনি

অনলাইন ভার্সন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর ৭ এপ্রিল দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন। এই সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপে দেখা গেছে, গত বছরের শুরুর দিকের তুলনায় ইসরায়েল-হামাস যুদ্ধ তাদের কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অথবা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না আরও অনেক বেশি মার্কিনি।

গত তিন বছরে ইসরায়েল সম্পর্কে মার্কিন জনসাধারণের দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়ে উঠেছে। মার্কিন প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি (৫৩ শতাংশ) এখন ইসরায়েল সম্পর্কে প্রতিকূল মতামত দিচ্ছেন। ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলা এবং এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণের আগে ২০২২ সালের মার্চ মাসে এই হার ছিলো ৪২ শতাংশ।

নতুন জরিপ অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আমেরিকানদের আস্থা তুলনামূলকভাবে কমেছে (৩২%)। নেতানিয়াহুর সাম্প্রতিক সফরের ঠিক আগে ২৪-৩০ মার্চ পর্যন্ত ৩ হাজার ৬০৫ জন মার্কিন প্রাপ্তবয়স্কের জাতীয়ভাবে প্রতিনিধিত্বকারী নমুনার মধ্যে এই জরিপটি পরিচালিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights