ইসরায়েলের যেকেনও হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে ইরান

অনলাইন ডেস্ক
ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, সেজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাঘচি এ কথা জানান।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়, তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে।

এর আগে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়।

আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয়, বরং বৃহত্তর অঞ্চলজুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক-এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights