ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কাফর শুবা মালভূমির দু’টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা কাফর শুবার উচ্চভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সামাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কাফর শুবা মালভূমির রামসা সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং এ ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। দামেস্কের কন্সুলেট ভবনে ইসরায়েলি হামলার কারণে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা হলো।
লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার সেনারা দক্ষিণ লেবাননের আল-খাইয়াম শহরে বোমাবর্ষণ করেছে। এছাড়া, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি জঙ্গিবিমান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে।

সূত্র : পার্সটুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights