ইসরায়েলের সামরিক ড্রোন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর গেদেরার কাছে রবিবার রাতে একটি সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে।

সেনাবাহিনী বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সৈন্যরা ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে এবং আইডিএফ বলেছে, সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার কোনো ভয় নেই।
এই ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, ড্রোনটি গাজায় মিশন শেষ করে আসার পর একটি সামরিক ফিল্ডে বিধ্বস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights