ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। এবারের হামলাটি হয়েছে চার ঘণ্টা পর।

রবিবার সকালে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল শনিবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।

টাইমস অব ইসরাইল রবিবার সকালে জানায়, নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরায়েলকে টার্গেট করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights