ইসরায়েল-হামাস সংঘাত: ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত পরিস্থিতি

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর থেকে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে ফিলিস্তিনের গাজা উপত্যাকায়। ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের হঠাৎ হামলার পর থেকেই উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। গাজায় একের পর এক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

হামাসের বিরুদ্ধে যুদ্ধকে বাঁচা মরার লড়াই বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে ইসরায়েলি বাহিনীর হামাস বিরোধী অভিযান অব্যাহত থাকলে তার ফল ভালো হবে না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এর জবাবে ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তার দাবি, ইরান এখানে ছায়াযুদ্ধে নামতে পারে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে পারে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights