ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন সেবা কেন্দ্র চালু

অনলাইন ডেস্ক

ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে হজ প্রাক-নিবন্ধন সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

আজ দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। আজ থেকে এই সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে। হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে ফাউন্ডেশনের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ে সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং বায়তুল মোকাররম কার্যালয়ে (৩য় তলা) ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সহকারী পরিচালক আনিছুর রহমান সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights