ইসির ছয় কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) সহকারী পরিচালক ও চলতি দায়িত্বে উপ-পরিচালকের দায়িত্ব পালন করা এক কর্মকর্তাসহ ছয়জনকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

একটি প্রজ্ঞাপনে এনআইডির সহকারী পরিচালক রশিদ মিয়াকে কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করার কথা জানানো হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল সামাদকে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সহিদ আব্দুস ছালামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights