ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সংবাদিক আবু বাসার আখন্দ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান, বাংলানিউজ২৪-এর জেলা প্রতিনিধি সাংবাদিক জয়ন্ত জোয়ার্দ্দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights