‘ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব’

অনলাইন ডেস্ক

দখলদার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে প্রায় ১০০ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। শনিবার (১৪ জুন) মধ্যরাতে এই পাল্টা হামলা চালায় তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, এসব মিসাইল এখন ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসছে। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইরান সরকার মিসাইল হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘‘মাত্র কিছুক্ষণ আগে ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই হামলা হবে বিধ্বংসী।’’

এদিকে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান-ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে এ উত্তেজনা।

সোর্স: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights