ই-স্পোর্টস বিশ্বকাপে খেলবেন নেইমার

অনলাইন ডেস্ক

চোটের কারণে অনেকদিন থেকেই মাঠের বাইরে নেইমার জুনিয়র। খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাতেও। অবশ্য মাঠে ফেরার লড়াই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার আগেই তাকে দেখা যাবে ই-স্পোর্টস বিশ্বকাপে।

সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে খেলেন নেইমার। এই সৌদিতেই এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার নিজে গেমিং খুব ভালোবাসেন। প্রায়ই তাকে গেম খেলতে দেখা যায়। তাই হাতের কাছে থাকা সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন সাবেক বার্সা ও পিএসজি তারকা।

বেশ কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন।
এদিকে, প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টের চোট সারতে বছরখানেক লেগে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights