ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহায় আজ (বৃহস্পতিবার) জাকের পার্টির উদোগে দেশব্যাপী ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। সকল জামাত এক যোগে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও জামাতগুলোতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

এদিকে, রাজধানী ঢাকার বনানীতে বিশ্ব বেছালত মঞ্জিলে অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল তার সাথে নামাজ আদায় করেন।
নামাজ শেষে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) সাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights