ঈদের ছুটিতে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ গত বুধবার এবং শনিবার সাত শতাধিক (৭১৯) রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছেন চিকিৎসকরা।

আজ শনিবার (৩০ মে) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ তিন শত আটচল্লিশ জন এবং বহির্বিভাগ-২ এ একশত তিয়াত্তর জনসহ মোট পাঁচ শত একুশ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।

এসময় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহকারী পরিচালক মো. মাহবুবুল হক সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে প্রতিদিনই ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে।

ঈদুল আজহার ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আগামী সোমবার (১ জুন) সম্পূর্ণভাবে খোলা থাকবে এবং সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights