ঈদের তারিখ জানাল আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এ ছাড়া সৌদি আরব ও অস্ট্রেলিয়াতেও ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। কোন দেশে কবে ঈদ, জেনে নেওয়া যাক।

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার শেষ রোজা ও বুধবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া কাতার জানিয়েছে ৯ এপ্রিল শেষ রোজা হবে। পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। বাহরাইনও ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
কুয়েতও একই ঘোষণা দিয়েছে। ৯ এপ্রিল রমজানের শেষ দিন ও ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলেছে দেশটি। এ ছাড়া সৌদি আরব ও অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দুই দেশেই বুধবার ১০ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights