ঈদে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুরX
জেলা প্রতিনিধি
নরসিংদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, নারায়নগঞ্জের গাউসিয়া শাওগাট এলাকা থেকে শাহিন, সানি ও সায়েম ঈদ আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল নিয়ে ভৈরবে যায়। সন্ধ্যায় তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সানি ও শাহিন মারা যান। গুরুতর আহত হন সায়েম। তাকে উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. ইলিয়াস জানান, দুর্ঘটনায় দুজন মরা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
