ঈদে বাড়ি ফেরা সহজ করতে বিশেষ লঞ্চ সার্ভিস, ৬ রুটে ১২ লঞ্চ

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ লঞ্চ সার্ভিস পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে ৬টি নৌপথে ১২টি লঞ্চ চলাচল করবে। পাশাপাশি ঘোড়াশাল নদীবন্দরের অধীন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও লঞ্চ ও ফেরি সার্ভিস চালু থাকবে।

বছিলা লঞ্চঘাট থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে বছিলা সদরঘাট হাকিমুদ্দিন রুটে এমভি টিপু, এমভি টিপু ৬ লঞ্চ চলাচল করবে, যা সারাবছর নিয়মিত থাকবে। সকাল ৮টা ৪৫ মিনিটে বছিলা সদরঘাট চাঁদপুর রুটে এমভি ইমাম হাসান ২, এমভি ইমাম হাসান ৫ চলবে।

এছাড়া সকাল ১১টায় বছিলা সদরঘাট শৌলা মুধারহাট মুলাদী রুটে এমভি জামাল ১ চলবে, যা ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত স্পেশাল সার্ভিস হিসেবে পরিচালিত হবে।

দুপুর ১২টায় বছিলা সদরঘাট গলাচিপা রুটে এমভি শরীয়তপুর ৩, এমভি মিতালী ৫ চলাচল করবে, এটিও নির্ধারিত সময় পর্যন্ত বিশেষ সার্ভিস হিসেবে থাকবে।

বিকাল ৩টা ৩০ মিনিটে বছিলা সদরঘাট চাঁদপুর রুটে এমভি সোনারতরী ৪ চলবে। বিকাল ৪টায় বছিলা সদরঘাট বরিশাল ভায়া চাঁদপুর নন্দিবাজার রুটে এমভি তরঙ্গ ১, এমভি মর্নিংসান ৫, এমভি আচল ৬ সারাবছর নিয়মিত চলাচল করবে।

সন্ধ্যা ৬টায় বছিলা সদরঘাট ইলিশা রুটে এমভি ইয়াদ ১ চলবে।

অন্যদিকে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকাল ৭টায় শিমুলিয়া চাঁদপুর ঈদগাহ ফেরীঘাট রুটে এমভি নাড়িয়া ৭ লঞ্চ চলাচল করবে।

এছাড়া সকাল ৮টায় শিমুলিয়া হরিণা ফেরীঘাট ইলিশা রুটে কার্নিভাল ১ ও কার্নিভাল ওয়েভ ফেরি চলাচল করবে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঈদ উপলক্ষে এই বিশেষ সার্ভিস যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights