ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে যেদিন থেকে

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। এই সময় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরের কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে।

এবার ঈদ উপলক্ষে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights