ঈদ বাজার পরিদর্শনে সিএমপি কমিশনার

চট্টগ্রামে বাজারের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। রবিবার নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট বিপণি বিতান, তামাকুমন্ডী লেইন, রিয়াজুদ্দিন বাজার ও টেরিবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মার্কেটের ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা সাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, বাণিজ্য নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হচ্ছে। তাই নগরীর প্রতিটি মার্কেটের ভেতরে এবং আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করতে পারে, সেজন্য সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদান করা হবে। এসময় ছিনতাই, প্রতারণা, মোবাইল চুরি, খাদ্যে ভেজাল ও জাল টাকাসহ যে কোনো ধরনের অপরাধ সংক্রান্ত দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিতি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights