ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ খেলার মাঠে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights