উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবনিয়া এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) এবং উখিয়ার মাদারবনিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে র‌্যাব-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প ও সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদারবনিয়া এলাকায় অবস্থানরত ইয়াবা কারবারিদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights