উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রশিদ।

আজ বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প ৮ ওয়েস্টের আবুল বশরের ছেলে। তিনি ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্প ৮ ওয়েস্টে একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে ক্যাম্পে স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান, ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এপিবিএন পুলিশ গতকাল মঙ্গলবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আবুল হাশেম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights