উখিয়ায় জালনোটসহ আটক ২ নারী

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুই বোনকে আটক করেছে র‌্যাব ১৫।

তাদের দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম(৩৫)ও একই গ্রামের- মোঃ জুবায়ের এর স্ত্রী জোলেখা বেগম(২২)।

র‌্যাব-১৫ জানায়, হোয়াইক্যং সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন ০৫ নং পালংখালী ইউনিয়নস্থ থাইংখালী বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন নারীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের নিকট হতে ১ লাখ ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বাংলাদেশি জাল কারেন্সি নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে স্বীকার করে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights