উখিয়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত আসামি হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোছার খোলা এলাকার বেসারত আলীর আব্দুল্লাহ (৩৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন’ ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল্লাহ (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং তার বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইন এর ১৯(এফ) ধারায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights