উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৮ দুষ্কৃতকারী গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এবং ৮ ও ১৬ এপিবিএনের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৮ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১৯ নম্বর ক্যাম্পের জালাল উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (২৪), একই ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে আব্দুল আমিন (৪১), মৃত লোকমানের ছেলে হোসেন আহমেদ (৪৩), নুর বশরের ছেলে নুর হুদা (২৪), মৃত মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ সলিম (২২), ১৩ নম্বর ক্যাম্পের বশির আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৪) একই ক্যাম্পের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সালেহ (২৫), ৪ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে ফায়েজুল আমিন (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এবং ৮ ও ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন) এর অভিযানিক দল উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, ১৪ ও ১৯ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার ও উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights