উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৫টি ব্লক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ৫ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৩টার দিকে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা সংবাদমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘আগুনে ৫ নম্বর ক্যাম্পের ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত পাঁচটি ব্লকের সব ঘর পুড়ে যায়। এসব ব্লকে ৪৭ জন মাঝির অধীনে থাকা সব ঘর পুড়ে গেছে। একজন মাঝির অধীনে গড়ে ১৫০টি করে ঘর থাকে বলে জানা গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights