উচ্ছ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা

অনলাইন ডেস্ক

বলিউডে পূর্ণতা পেল আরেক প্রেমের গল্প। প্রেমের পর গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দিন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বর কনে। এবার প্রকাশ্যে এনেছে বিয়ের ভিডিও। শুক্রবার কিয়ারা তার ইনস্টাগ্রামে বিয়ের প্রথম ভিডিও প্রকাশ করেছে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

ভিডিওর শুরুতে সিনেম্যাটিক ভঙ্গিমায় সিদ্ধার্থকে কাছে ডাকেন কিয়ারা। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। মেটালিক গোল্ড শেরওয়ানিতে সিদ্ধার্থের লুকও যে তার বেশ পছন্দ হয়েছে সেটিও হাতের ইশারায় প্রকাশ করেন এই অভিনেত্রী। এ সময় দুজনের মুখেই ছিল উচ্ছ্বাসের হাসি।

উচ্ছ্বাসিত অবস্থায় মালা বদল ও সিড-কিয়ারার একে অন্যকে ভালোবেসে চুম্বনের মুহূর্ত উঠে এসেছে ভিডিওতে। এমন সময়ে তাদের ওপর গোলাপের পাপড়ির বর্ষণ হতে থাকে। তারপরেই একে দুজন দুজনের হাত ধরে অপর হাত ওপরের দিকে তুলে কতোটা উচ্ছ্বসিত তা প্রকাশ করেন সিদ্ধার্থ-কিয়ারা। ভিডিওর শেষ অংশ উঠে এসেছে প্রণামের ভঙ্গিমায় পারিস্পারিক শ্রদ্ধাবোধ।
এর আগে, বিয়ের দিন রাতেই নিজ নিজ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি প্রকাশ করলেন। যে তিনটি ছবিতেও ছিল বিশেষ বার্তাও। প্রথম ছবিটি একে অপরের প্রতি হাতজোড় করে শ্রদ্ধা প্রদর্শন করছেন তারা। দ্বিতীয় ছবিতে দুজনের মুখেই উচ্ছ্বাসের হাসি। আর তৃতীয় ছবিতে চুমু!

এখানেই শেষ নয়, ছবির ক্যাপশনে দুজনেই জুড়ে দেন একই সংলাপ। তারা লেখেন, ‘এবার স্থায়ীভাবে তুমি আমার হয়ে গেলে। আমাদের নতুন এই যাত্রাতে আপনাদের আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’ উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বড় পরিসরে মুম্বাইতে হবে এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাজির থাকবেন বলিউডের তারকা সমাজ। এরপর দিল্লিতেও একটি পার্টি দেওয়ার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights