উজিরপুরে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে ৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।

সোমবার সাড়ে ১০ টার দিকে ওই উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের দুই সহোদর হালিম খান কালাম খানের মধ্যে জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে কালাম খান বাগান থেকে মাটি কাটা শুরু করলে বড় ভাই হালিম খান বাধা দেয়। এ নিয়ে উভয়ের বাদানুবাদের এক পর্যায়ে দুই ভাইয়ের পক্ষাবলম্বন করে তাদের পরিবারের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হালিম খান (৭২), তার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও ছেলে মিরাজ খান (২২) এবং অফর পক্ষের কালাম খান (৪৯) ও তার স্ত্রী মনি বেগম (৩৫) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা।
এ বিষয়ে উজিরপুর থানার ওসি কামরুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights