উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত এবং চালক নাসির সরদার (৩০) নিহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে দুর্ঘটনায় নিহত নাসির ওই এলাকার মৃত নুরু সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসির ইজিবাইক চালিয়ে উজিরপুরের নতুন শিকারপুর থেকে মহাসড়ক হয়ে ইচলাদির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মুন্ডুপাশা এলাকা অতিক্রমকালে বরিশালগামী একটি বাস পেছন থেকে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি বিধ্বস্ত হয়ে চালক নাসির ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়।

বাসের চাপায় এক ইজিবাইক চালক নিহতের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights