উড়িয়ে দেওয়া হলো খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল। গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। এ ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি হামলার বিষয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights