উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে সাত শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকার মায়াপুরে নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে সাতজন শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভূমিধসের কারণে টানেলের ভেতরে একটি গর্ত তৈরি হলে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এতে টানেলের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ১৪ জন শ্রমিককে নিরাপদে বের করে এনেছেন। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে।এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রশাসনের ভাষ্য, এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights