উত্তরা থেকে জামালপুর জেলার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপি প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণের মামলা রয়েছে। অপহরণের ঘটনাটি উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।

শাহীনুজ্জামান শাহীন তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে জানতেন কি না এমন প্রশ্নের জবাবে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীন উত্তরায় ব্যবসা করতেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে এটি তিনি নিজে জানতেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights