উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল ক্রেমলিন

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার) ইউক্রেনে চালানো সাম্প্রতিক হামলায় ব্যবহার করছে রুশবাহিনী। হোয়াইট হাউসের পক্ষ থেকে বৃহস্পতিবার এমন দাবি করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন বিভিন্ন পশ্চিমা দেশ থেকে আসা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights