উন্নয়নে বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না সরকার: পার্বত্য মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি
গণতান্ত্রিক সরকার উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না বলেন মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের উন্নয়নে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে সাথে নিয়ে কাজ করতে আন্তরিক। তাই সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের সকল বিষয় চিহ্নিত করে সরকার প্রধানের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, অনেকে দাবা করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিজু উৎসবে সরকারি ছুটির। এ বিষয়ে সরকার প্রধানের সাথে আলোচনা করা হবে। তবে উৎসবের মতো সম্প্রীতিও সবাইকে বজায় রাখতে হবে। ঐক্য, শান্তি, সম্প্রীতি-শৃঙ্খলা থাকলে উন্নয়নের চিত্র দ্রুত দৃশ্যমান হবে। বিগত সময়ে পার্বত্যাঞ্চলে যেসব উন্নয়ন হয়নি এবার তা অবশ্যই হবে। কারণ বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী এরই মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়োছেন ও কৃষি ঋণ মওকুফ করেছেন। ঘরে ঘরে পৌঁছে যাবে উন্নয়নের ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights