উপেক্ষার জবাব বলে দিয়ে মুখে যা বললেন শামি

অনলাইন ডেস্ক

তার ডাক পড়েনি প্রথম চার ম্যাচে। হয়তো এ ম্যাচেও পড়তো না যদি হার্দিক পান্ডিয়া ইনজুরিতে না পড়তেন। পেসার মোহাম্মদ শামী যে ভারতের বিশ্বকাপ দলে আছেন সে কথাও হয়তো অনেকে ভুলতে বসেছিলেন।

তবে এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই শামি নিয়েছেন নিউজিল্যান্ডের পাঁচ উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। শামির দাপটে নিউজিল্যান্ড আটকে যায় ২৭৩ রানে। এত ভালো ছন্দে থাকার পরও তাকে প্রথম চারটি ম্যাচে খেলানো হয়নি। তার জন্য দলের ওপর কী কিছুটা অভিমান ছিল শামির? ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে তার জবাবও দিলেন এই পেসার।

শামি বলেছেন, ‘যদি দল ভাল খেলে তা হলে সবার কাজ দলের পাশে দাঁড়ানো। যারা খেলছে তাদের সাহায্য করা। নিজের সুযোগের জন্য অপেক্ষা করা। আমি সেটাই করেছি। কারণ, নিজের থেকে দলের ভাল খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটাই মনে করি।’
বল করতে গিয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন শামি। সেটাই তার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। শামি বলেন, ‘প্রথম বলে উইকেট পাওয়ায় অনেকটা সুবিধা হয়ে গিয়েছিল। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকে কাজে লেগেছে। ভাল জায়গায় বল রাখছিলাম। সেটাই করে গিয়েছি।’

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নজিরও গড়েছেন শামি। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপে দু’বার ৫ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেটের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন শামি। তার সামনে জহির খান ও জভগল শ্রীনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights