উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া শহরের ব্যাংক এবং বিভিন্ন হাট বাজারে দীর্ঘদিন ধরে টাকা চুরির অভিযোগে নারী চক্রের মূলহোতা বুলবুলিসহ ১০ জনকে আটক করা হয়েছে। উল্লাপাড়া থানা পুলিশ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা জামালপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানান, ১৯ ফেব্রুয়ারি উল্লাপাড়া ইসলামী ব্যাংক থেকে অভিনব কৌশলে এক গ্রাহকের ১ লাখ ২২ হাজার টাকা চুরি করে নেয় নারী চোর চক্রটি। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ৪ দিনে বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা ববুলিসহ ১০ নারীকে আটক করেন।

তিনি আরও জানান, গ্রেফতাররা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভিড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights