এইচএসসির ফল চ্যালেঞ্জে আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আজ বুধবার দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

যেভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন:
শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে মেসেজের মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

এক্ষেত্রে ঢাকা বোর্ডের ক্ষেত্রে মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC লিখে দিয়ে DHA লিখে দিয়ে রোল নম্বর লিখে আবার দিয়ে Subject Code লিখে SMS করতে হবে 16222 নম্বরে।
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- এ পিন নম্বর দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে দিয়ে PIN Number দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে SMS করতে হবে 16222 নম্বরে। যেমন- বাংলার জন্য 101, 102 অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য 101, 102, 107, 108। একই SMS- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights