এই নির্বাচন কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক সকল মহলের মতামত উপেক্ষা করে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। ইতিহাসে এই নির্বাচন কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে ‘প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে মানববন্ধন’ করে এবি পার্টি।

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন সোলায়মান চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

এ সময় আব্দুল ওহাব মিনার বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক ব্যবস্থা সবই আজ ভেঙে পড়েছে এই লুটেরা সরকারের কারণে। একজন ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত করার লোভে গোটা জাতি দুর্ভিক্ষের হুমকিতে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights