‌‘এই ভাল্লুক আসল’ কেন চীনা চিড়িয়াখানাকে এ ঘোষণা দিতে হল?

অনলাইন ডেস্ক

চীনের পূর্বাঞ্চলীয় একটি চিড়িয়াখানা দর্শনার্থীদের ফের নিশ্চিত করেছে যে তাদের সূর্য ভাল্লুক (সান বিয়ার) আসল। কোনো মানুষ ভাল্লুকের পোষাক পরে দাঁড়িয়ে নেই।

হাংঝৌ চিড়িয়াখানার সান বিয়ারের একটি ছবি প্রকাশ্যে আসতেই অনলাইনে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, এটা আসলে সূর্য ভাল্লুক নয়, একজন মানুষ ভাল্লুকের পোশাক পড়ে দাঁড়িয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ভাল্লুক যে দুই পায়ে দাঁড়াতে পারে তা দর্শনার্থীরা ‍বুঝতে চায় না।
সান বিয়ার বিশ্বের ভাল্লুক প্রজাতির মধ্যে ছোট আকারের। এরা সাধারণত বড় কুকুরের আকারের হয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কথায় অনলাইন ব্যবহারকারীরা আশ্বস্ত হতে না পেরে পাল্টা প্রশ্ন তুলছে। তাদের প্রশ্ন, ভাল্লুক কী করে মানুষের মতো করে দাঁড়ায়।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights