এই হতাহতের জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: ইসরায়েলি রাজনীতিবিদ

অনলাইন ডেস্ক
হাদাশ পার্টি ও ইসরায়েলি নেতা নেসেট সদস্য (সংসদ সদস্য) ওফার কাসিফ বলেছেন, উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা নিন্দনীয়। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দায়ী।

তিনি বলেন, এটা (মৃত্যু) অসহনীয়। কিন্তু আমরা যা বলছি তা হলো উভয় পক্ষের এ ধরনের অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় হলো দখলদারিত্বের অবসান ঘটানো।

তিনি বলেন, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন এ ধরনের ভয়াবহ অপরাধ চলতেই থাকবে। আর এই সরকার সেটাই চায়।
কাসিফ মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিতো এবং দখলদারিত্বের অবসান ঘটাতো তাহলে আজকের মতো ঘটনা ঘটতো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights