‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন আর নেই

অনলাইন ডেস্ক
নব্বই দশকের জনপ্রিয় গান ‘একটা চাদর হবে’ খ্যাত কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।

জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights