একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে। আমি মনে করি, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে।’

আজ রবিবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার চাটড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাপড়া উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা একজন শিক্ষানুরাগী উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে ৩৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন। তার সুযোগ্য কন্যা পরবর্তীতে প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন। নওগাঁবাসীকে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন।’
নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক এবং চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights