একদফা দাবিতে আজ রংপুর বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’

অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে আজ রংপুর বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

এ প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শনিবার (আজ) রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এবং রবিবার (কাল) বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত প্রায় ১২৯ কিলোমিট দীর্ঘ তারুণ্যের রোডমার্চ হবে। রংপুর থেকে সকাল ১০টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। আর পরদিন সকাল ৯টায় বগুড়ার চার রাস্তার মোড় থেকে শুরু হবে রোডমার্চ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, প্রতিটি রোডমার্চের শুরুতে এবং শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশকিছু পথসভা হবে। বিগত দিনের মতো মোটরসাইকেলসহ যে যার মতো করে রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আশা করি, দেশের যুব-তরুণ সমাজ ঘর থেকে বেরিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথের কর্মসূচিতে অংশ নিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights