একপ্রান্ত আগলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন বাবর আজম
অনলাইন প্রতিবেদক
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে পাকিস্তান। শুরুর দিকে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর শুরু বাবর আজমের। তবে রিজওয়ান রানআউট হয়ে মাঠ ত্যাগ করলেও একপ্রান্ত আগলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর।
