একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

অনলাইন ডেস্ক

২০২৬ সালের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে।

একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আবেদন অনলাইনে গ্রহণ হবে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত চলবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদনকারী প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এর মধ্যে ৫ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিতরা তাদের নির্বাচন নিশ্চিত করতে পেরেছিলেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদন ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় ধাপের নির্বাচন নিশ্চিত করতে শিক্ষার্থীদের ২৯ ও ৩০ আগস্ট সময় দেওয়া হয়েছে। এরপর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। তৃতীয় ধাপের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর রাত ৮টায়, এবং ৪ সেপ্টেম্বর নির্বাচনের নিশ্চয়তা সম্পন্ন হবে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর।

একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে ৭–১৪ সেপ্টেম্বর পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights